কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ দফা দাবিতে মাঠে নামছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের লোগো। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের লোগো। ছবি : কালবেলা

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হাসিলে নতুন করে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নামছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার (০৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো ফোরাম প্রেসিডেন্ট এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত বার্তায় ওই ৫ দফা দাবি শেয়ার করা হয়।

দাবিগুলো হলো : এক. সিভিল প্রশাসনে কর্মরত সব ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে যারা ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতিপরায়ণ তাদের অবিলম্বে চাকরি থেকে অপসারণ এবং আইনের আওতায় আনতে হবে।

দুই. নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার স্বার্থে সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে।

তিন. ফ্যাসিস্ট আমলে বৈষম্যের শিকার বর্তমানে কর্মরত সব ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা/কর্মচারীকে মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য সংস্থা/দপ্তরের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে।

চার. বৈষম্যের শিকার এখনো বঞ্চিত সব ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা/কর্মচারীকে দ্রুত পদোন্নতিসহ প্রাপ্য সুবিধা প্রদান করতে হবে।

পাঁচ. ফ্যাসিস্ট দোসর ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা/কর্মচারীদের পদোন্নতি/পদায়নে যারা পৃষ্ঠপোষকতা করছেন এবং করবেন, তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।

বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম ৫ আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানে সক্রিয় ছিল। এখনো প্রশাসনে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার তারা। ওই ফোরামের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X