কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের বৈঠক

জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুর হাইকমিশনার ডেরেক লো। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুর হাইকমিশনার ডেরেক লো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো।

তিনি ৩ সদস্যের প্রতিনিধিদল নিয়ে শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যান। সেখানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জামায়াতে ইসলামী।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বৈঠকে নেতারা বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ নিয়ে খোলামেলা আলোচনা করেন।

প্রতিনিধিদলটি জানায়, সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম বিনিয়োগ ও উন্নয়ন অংশীদার। তারা ভবিষ্যতে বাংলাদেশে আরও অধিক বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।

এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন- দলটির নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X