কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০১:০৮ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ দেশের অর্থনীতিতে মাইলফলক : জামায়াত

দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ কে দেশের আর্থ-সামাজিক অগ্রগতির একটি মাইলফলক বলে অভিহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ এর আজ শেষ দিনে বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।

প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু, সেক্রেটারি ড. আনোয়ারুল আজিম ও সদস্য মো. মাসুদ কবির।

জামায়াতের প্রতিনিধি দলের নেতারা দলের পক্ষ থেকে বিনিয়োগকারীদের গুড গভর্নেন্সের কথা বলেন। তারা বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগমুক্ত ব্যবসায়িক পরিবেশ ও বিনিয়োগবান্ধব দুর্নীতিমুক্ত পরিবেশের আশ্বাস দেন। পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়গুলোর ব্যাপারেও ইতিবাচকভাবে সাড়া দেন তারা।

বিনিয়োগকারীরা জামায়াতে ইসলামীর কাছে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ব্যাপারে জানতে চাইলে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, নারীর ক্ষমতায়নের ব্যাপারে জামায়াতের ভূমিকা ইতিবাচক। তারা রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সুশাসন উপহার দেওয়ার কথাও বলেন।

তারা আরও বলেন, বিগত সময়ে জামায়াতের নেতৃত্বে মন্ত্রণালয় পরিচালনার সময় কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগকারীদের উদ্বেগমুক্ত পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিচ্ছে জামায়াতে ইসলামী।

গত দুদিনে চায়না, ব্রিটেন, কানাডা ও নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন উদ্বেগের কথা জানানোর পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে বলা হয়, বিনিয়োগ সম্মেলনে বিদেশিরা বিনিয়োগে উৎসাহিত হবে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও বিনিয়োগে উৎসাহিত হবে। এ সম্মেলন সংকট উত্তরণে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা।

জামায়াতের প্রতিনিধিরা বলেন, বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। সেই সঙ্গে সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করা হবে। বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা দেওয়া হবে। ওয়ান স্টপ সলিউশন যেন কার্যকরী হয় সেই উদ্যোগ নেওয়া হবে। সকল ক্ষেত্রে দুর্নীতিমুক্ত পরিবেশ দেওয়া হবে। প্রফিট ফেরত পাওয়ার ব্যাপারটি সহজতর করা হবে বলে তারা বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন।

সদস্যরা বলেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেওয়ার পাশাপাশি গুড গভর্নেন্স উপহার দেওয়া হবে। বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে, প্রকৃতি, বন্দর, নদী ও বন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। বিনিয়োগকারীরা এসব সুবিধা কাজে লাগাতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X