কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিমুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চলবে : সাইফুল হক

বক্তব্য রাখছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন বাংলাদেশের মানুষ আমরা ফিলিস্তিনের রক্তের দায় পরিশোধ করার জন্য ফিলিস্তিনের পক্ষে আমরা আছি বলেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বিশ্বে যে জনমত গড়ে উঠেছে, সে জনমতকে বাংলাদেশের ১৮ কোটি তাদের সঙ্গে মিলে আমরা ইসরায়েলকে বাধ্য করতে চাই, এদের আমরা আত্মসমপর্ণ করতে চাই। আমরা অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানাই, অবিলম্বে আগ্রাসন-দখলদারিত্ব বন্ধের দাবি জানাই।

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে তিনি বলেন, দুই দিন আগে দেখলাম, ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। এভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না। এটা ভারতের কোনো স প্রতিবেশীর পরিচয় নয়, এটা বন্ধুত্বের কোনো নমুনা নয়।

তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, এভাবে আপনারা কোনো আন্তর্জাতিক চুক্তি একতরফাভাবে বাতিল করতে পারেন না। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমাদের বাগেরহাটের যে রামপাল বিদ্যুৎ প্রকল্প যেটা ভারতের স্বার্থে নেওয়া হয়েছিল… এরকম অনেকগুলো প্রকল্প অবিলম্বে বন্ধ করা দরকার। ভারতের সঙ্গে স্বাক্ষরিত যাবতীয় দেশবিরোধী, নিরাপত্তাবিরোধী চুক্তিগুলো প্রকাশ করা দরকার, পর্যালোচনা করা দরকার, যেগুলো জাতীয় স্বার্থের পরিপন্থি সেগুলো বাতিল করা দরকার।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা আমাদের যাবতীয় দ্বি-পাক্ষিক সমস্যার সমাধান করতে চাই। সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে আমরা আমাদের যাবতীয় সমস্যার সমাধান করতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X