মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার পদত্যাগ

মো. মোকছেদুল ইসলাম শুভ। ছবি : সংগৃহীত
মো. মোকছেদুল ইসলাম শুভ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারি বাঙলা কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মোকছেদুল ইসলাম শুভ ব্যক্তিগত অনিবার্য কারণে সংগঠনের সকল পদ ও কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মো. মোকছেদুল ইসলাম শুভ বলেন, ‘আমি মো. মোকছেদুল ইসলাম শুভ, সিনিয়র যুগ্ম আহবায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাঙলা কলেজ শাখা। আমি আমার ব্যক্তিগত অনিবার্য কারণবশত বৈষম্যবিরোধী আন্দোলন সরকারি বাঙলা কলেজ শাখার কমিটি হতে আমাকে প্রত্যাহার করে নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এমতাবস্থায়, আজকের পর থেকে আমাকে কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি বা অন্য কোনো ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত না করার অনুরোধ থাকল।’

শুভর এই পদত্যাগকে ঘিরে সংগঠনের অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি ভবিষ্যতে বাঙলা কলেজ শাখার কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে। সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, মো. মোকছেদুল ইসলাম শুভ দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাঙলা কলেজ শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্র রাজনীতির মাঠে তার সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব প্রশংসিত হয়েছে একাধিকবার। তবে তার এই হঠাৎ সিদ্ধান্ত সংগঠনের জন্য কিছুটা অপ্রত্যাশিত বলেই মনে করছেন অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X