কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মানবতার পক্ষে কাজ করে বিএনপি : আমিনুল হক

রাজধানীতে মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীতে মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করছে। সমাজের মানবিক বিষয়গুলো নিয়ে মানবকল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদারের কাছে ৮টি হুইল চেয়ার বিতরণকালে তিনি এ কথা বলেন।

হাসপাতালে হুইল চেয়ার বিতরণের এই কার্যক্রমের প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা এই ধরনের সামাজিক কার্যক্রমগুলো করে আসছি। সমাজে মানবকল্যাণে মানবিক যে কাজগুলো রয়েছে, তা আমরা সবসময় করে যেতে চাই।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কেএম মজিবুল হক, মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. একেএম মাসুদ আকতার, হাসপাতাল বহিঃবিভাগের সহকারী পরিচালক কেএম জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১০

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১১

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১২

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৩

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৪

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৫

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৬

চার জেলায় বন্যার আভাস

১৭

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৮

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৯

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

২০
X