কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন পুত্রবধূ ডা. জুবাইদাও

সন্তান ও পুত্রবধূদের সঙ্গে খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
সন্তান ও পুত্রবধূদের সঙ্গে খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ৪ মে লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হবেন। তার সঙ্গে দেশ ফিরবেন বড় ছেলের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও ছোট ছেলের সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

বৃহস্পতিবার (১ মে) বিএনপির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ৪ মে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সযোগে যুক্তরাজ্য থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। ৫ মে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরীসহ অন্যরাও দেশে ফিরবেন।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। পরে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পরদিন ৮ জানুয়ারি সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি বেগম জিয়াকে দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে ভর্তি হন তিনি। এই হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে বেগম জিয়া চিকিৎসাধীন ছিলেন। লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ছাড়পত্র পেলে গত ২৫ জানুয়ারি লন্ডনের কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া। বাসায় থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান (তারেক রহমানের স্ত্রী) ও শর্মিলা রহমান (আরাফাত রহমান কোকোর স্ত্রী) দেশে ফিরবেন। এরমধ্যে দীর্ঘদিন পর দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান। এক-এগারো সরকারের সময় তিনি স্বামীর সঙ্গে লন্ডনে চলে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের অভিযানে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X