কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৫, ১২:৪৮ এএম
আপডেট : ০২ মে ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

ডয়চে ভেলের সংবাদ নিয়ে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের প্রতিবাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি ডয়চে ভেলে বাংলা একটি প্রতিবেদনে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’-এর আন্দোলনকে ‘মব-সহিংসতা’ হিসেবে চিহ্নিত করায় সংগঠনটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের যৌক্তিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক আন্দোলনকে মব-সহিংসতা বলা একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং আন্তর্জাতিক সাংবাদিকতার ন্যূনতম নৈতিক মানদণ্ড লঙ্ঘন।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে তিনজন সাংবাদিক এমন প্রশ্ন তোলেন যা জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিরোধিতা করে। এই সাংবাদিকরা ‘খুনি হাসিনা’ বক্তব্য নিয়ে আপত্তি তোলেন এবং হত্যাকাণ্ডের মূলহোতাকে রক্ষার চেষ্টা করেন বলে অভিযোগ সংগঠনটির।

প্রতিবাদস্বরূপ জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স ওই সাংবাদিকদের বরখাস্তের দাবি জানায় এবং সাড়া না পেয়ে ‘মার্চ টু চ্যানেল আই, দীপ্ত টিভি ও এটিএন বাংলা’ কর্মসূচির ঘোষণা দেয়। সংগঠনটি দাবি করে, পদযাত্রাগুলো ছিল শান্তিপূর্ণ, সাংবিধানিক অধিকারভিত্তিক এবং নাগরিক প্রতিবাদ হিসেবে সংগঠিত। পরবর্তীতে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষ ওই সাংবাদিকদের অপসারণের সিদ্ধান্ত নেয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশ, প্রতিবাদ ও শান্তিপূর্ণ পদযাত্রা নাগরিকদের সাংবিধানিক অধিকার। কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংসতা বা ‘মব অ্যাকশন’ হিসেবে আখ্যায়িত করা সরাসরি সেই অধিকার ক্ষুণ্ন করার শামিল। DW বাংলা-এর এই রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং আন্তর্জাতিক সাংবাদিকতার ন্যূনতম নৈতিক মানদণ্ড লঙ্ঘন করেছে। এটি স্পষ্ট প্রোপাগান্ডা ও অপপ্রচারের অংশ।

বিবৃতিতে বলা হয়, ডয়চে ভেলে বাংলা-র মতো আন্তর্জাতিক গণমাধ্যমের কাছ থেকে আমরা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা আশা করি। কিন্তু তারা যে ধরনের মনগড়া তথ্য উপস্থাপন করেছে এবং একটি গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালিয়েছে, তা অনভিপ্রেত, নিন্দনীয় ও সাংবাদিকতা নীতিমালার পরিপন্থি।

জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স এই প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ডয়চে ভেলে বাংলা কর্তৃপক্ষের কাছে সংশোধনী, দুঃখপ্রকাশ এবং দায়িত্বশীল ব্যাখ্যা দাবি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X