কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বের অন্যতম ব্যয়বহুল সংবাদপত্র, যা প্রকাশিত হয় ৪ বছরে একবার

‘লা বুগি ডু সাপার’ পত্রিকা। ছবি : সংগৃহীত
‘লা বুগি ডু সাপার’ পত্রিকা। ছবি : সংগৃহীত

বিশ্বের যে কোনো প্রান্তের ঘটনা, জনগণের অধিকার বিঘ্নিত হওয়ার খবর কিংবা অর্থনীতি ও বাণিজ্যের ওঠানামা—সবই মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয় সংবাদপত্র। একসময় বাণিজ্যকে কেন্দ্র করেই এর সূচনা হয়েছিল। বর্তমানে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার যুগে খবর পৌঁছে যায় মুহূর্তেই। তবুও ছাপা কাগজের গৌরব বা জনপ্রিয়তা কমেনি।

দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক কিংবা ত্রৈমাসিক—কত ধরনেরই না সংবাদপত্র বা ম্যাগাজিন দেখা যায়। তবে কখনো কি এমন সংবাদপত্র দেখেছে, যা চার বছরে একবার প্রকাশিত হয়? বিষয়টা এ-কথা শুনে ভ্রু-কুঞ্চিত হলেও সত্য। এটি ফরাসি ভাষায় প্রকাশিত একটি বিশেষ সংবাদপত্র, যা শুধু ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। অবাক হচ্ছেন?

এটি মূলত লিপ ডে বা লিপ ইয়ার ছাড়া এর কোনো সংখ্যা বের হয় না। ১৯৮০ সালে প্যারিস থেকে এটি প্রথম যাত্রা শুরু করে। এরপর কেটে গেছে ৪৩ বছর, আর এতদিনে প্রকাশিত হয়েছে মাত্র ১২টি সংখ্যা। এখন প্রশ্ন জাগতেই পারে, কেন চার বছর ছাড়া প্রকাশিত হয় না এই সংবাদপত্র?

এই উত্তরে জন্য যেতে হবে সত্তরের দশকের শেষদিক। ফ্রান্সের দুই বন্ধু—পলিটেকনিশিয়ান জ্যাক ডি বুইসন ও প্রেস বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান বেলির উদ্যোগে শুরু হয় ‘লা বুগি ডু সাপার’-এর যাত্রা। ইংরেজিতে যার অর্থ ‘দ্য সাপার’স ক্যান্ডেল’। নামটি নেওয়া হয়েছে উনিশ শতকের ফরাসি কার্টুনিস্ট সাপার বা স্যাপার ক্যামেম্বারের নাম থেকে।

২০ পৃষ্ঠার এই সংবাদপত্রে বৈশিষ্ট্য হলো, এর নতুন সংখ্যা প্রকাশ করা হয় কেবল ২৯ ফেব্রুয়ারি। ৪.৯০ ইউরো বা ৪.২০ ডলার দামের ট্যাবলয়েডটির প্রচার সংখ্যা এখন ২ লাখ।

‘লা বুজি দি স্যাপর’-এর সম্পাদক জিন ডি ইন্ডি জানান, প্রথম সংখ্যা প্রকাশের পর মাত্র দুই দিনেই সব কপি বিক্রি হয়ে যায়। হকাররা তখন আরও কপি চাইলে তিনি বলেন—‘ঠিক আছে, কিন্তু মাত্র চার বছর লাগবে!’

রম্যধর্মী পত্রিকা হলেও সাধারণ সংবাদপত্রের মতোই সাজানো হয়েছে ‘লা বুজি দি স্যাপর’। এতে রাজনীতি, খেলাধুলা, আন্তর্জাতিক ঘটনা, শিল্প-সংস্কৃতি, ধাঁধা এমনকি তারকাদের আলাপচারিতাও জায়গা পায়। তবে প্রতিটি প্রতিবেদনই উপস্থাপিত হয় রসিক ভঙ্গিতে। সম্পাদকের ভাষায়, এই পত্রিকা আসলে ‘অ্যান্টি-পলিটিক্যালি কারেক্ট’।

২০২৪ সালের সংখ্যার প্রথম পাতার মূল প্রতিবেদনের শিরোনাম—‘সকলেই আমরা বুদ্ধিমান হবো’। পরীক্ষা আর মানুষের বুদ্ধিবৃত্তিক পরিমাপের বিষয়গুলো এআইর কারণে কীভাবে বাতিল হয়ে যাচ্ছে, তা নিয়েই এ প্রতিবেদন।

দ্বিতীয় প্রধান প্রতিবেদনের শিরোনাম—‘নারী হওয়ার আগে পুরুষের যা জানা দরকার’। পুরুষ থেকে রূপান্তরিত নারীরা যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেন, সে প্রসঙ্গ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

ফরাসি এই রম্য পত্রিকা অন্য কোনো ভাষায় অনূদিত হয় না উল্লেখ করে সম্পাদক ডি ইন্ডি জানান, ‘আমরা বোকা সাজার চেষ্টা করি, কিন্তু রূঢ় হই না। মূলত আমরা মজা করি, কিন্তু সেটা কারও প্রতি নিষ্ঠুর না হয়ে।’

এই বিশেষ পত্রিকা অনলাইনে প্রকাশিত হয় না। কেবল ফ্রান্সের নিউজ এজেন্ট, হকার ও পত্রিকা বিক্রির বুথগুলোতেই এটি পাওয়া যায়।

সূত্র : বিবিসি

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X