কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা

মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে অনুষ্ঠিতব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (০১ মে) রাতে ফেসবুকে ভিডিও বার্তায় তিনি ছাত্র-জনতা ও দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট মুজিববাদী ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশের ছাত্র-জনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এতদিন হয়ে গেলেও এ দলটির ব্যানারে তাদের লোকেরা এখনো মিছিল করার সাহস পায়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচার দৃশ্যমান তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ৫ আগস্টের পর থেকেই আমরা বলে আসছি, আওয়ামী লীগ কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না এবং এর আইনি বন্দোবস্ত করতে হবে।

ভিডিও বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে কয়েকটি গণহত্যার সঙ্গে জড়িত, ফ্যাসিজম কায়েশ করেছে। পিলখানা থেকে শুরু করে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত দলটি। এ ছাড়াও বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা গুম-খুন ও ক্রসফায়ারের শিকার হয়েছেন। এসব অন্যায়ের বিচারের জন্যই কিন্তু গণ-অভ্যুত্থান হয়েছিল। আওয়ামী লীগকে দলগতভাবেও বিচারের দাবি জানিয়েছিলাম। সেটিও দৃশ্যমান হয়নি।

নাহিদ বলেন, আমরা আবারও রাজপথে নামছি। আবারো বলতে চাই, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে এবং যুবলীগসহ তাদের সব অঙ্গ সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে। সেই উদ্দেশ্যে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকররমের দক্ষিণ গেইটে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা দলে দলে যোগদান করুন।

নাহিদ আরও বলেন, একটি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে গণ-অভ্যুত্থানে প্রতিশ্রুতি ছিল ফ্যাসিজমকে আর কখনো বাংলার মাটিতে জায়গা না দেওয়া। আওয়ামী লীগের অপকর্মের বিচার নিশ্চিত করা ছিল আমাদের জুলাই আন্দোলনে শহিদদের স্মৃতির প্রতি প্রতিশ্রুতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X