কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৯:৫৮ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতের দুঃখ প্রকাশকে সাধুবাদ জানালেন ৬ নারী

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

হেফাজত ইসলামের সমাবেশ থেকে আপত্তিকর শব্দের মাধ্যমে নারীদের অসম্মান করার ঘটনায় দলটির দুঃখ প্রকাশের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন আইনি নোটিশ দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নারী নেত্রী ও তিন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

মঙ্গলবার (৬ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা হেফাজতের দুঃখ প্রকাশকে সাধুবাদ জানান।

আইনি নোটিশ দেওয়া এনসিপির তিন নারী নেত্রী হলেন সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ। এ ছাড়া সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে রয়েছেন উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া।

হেফাজতের দুঃখ প্রকাশের পর দেওয়া বিবৃতিতে তারা বলেন, ‘নারীকে পাবলিক স্পেসে গালি দেওয়ার পর তাদের ক্ষমা চাওয়াকে আমরা সাধুবাদ জানাই এবং গ্রহণ করি। তবে আমরা উদ্বেগের সঙ্গে দেখছি তারা প্রেস রিলিজে বলেছেন, ‘নারীকে পণ্য’ বানানোর পশ্চিমা এজেন্ডা তারা মেনে নেবেন না এবং ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি করলে ছাড় দেবেন না। এ ছাড়া তারা বলেন, উগ্র নারীবাদীদের লেলিয়ে দেওয়া হয়েছে।

বিবৃতি দেওয়া নারীরা আরও বলেন, এমর ফ্রেমিংয়ের রাজনীতি থেকে তাদের (হেফাজত) আমরা বেরিয়ে আসার আহ্বান জানাই। কারও মতের সঙ্গে না মিললেই তাকে কোনো না কোনো ট্যাগ দেওয়া যাবে না।

প্রস্তাব ও পরামর্শ দিয়ে ছয় নারী বলেন, ক্ষমা প্রার্থনাকে মেনে নিয়েই তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ভবিষ্যতে টেবিল টক কিংবা পাবলিক ডিবেটের মাধ্যমে নারীদের সঙ্গে আলাপে অংশ নিতে। সমাজে সবাই বিরাজ করবেন আর সেটিই সমাজের নিয়ম। অন্য সবকিছুতে পশ্চিমা এজেন্ডা মেনে নিলেও নারীর প্রশ্নে তারা মানতে পারেন না, এটি হাস্যকর যুক্তি। তাই আমরা আশা করব তারা নিজেদের চিন্তা চেতনাকে আরও শাণিত করবেন।

তারা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতি সম্মান রেখেই আমাদের ছয় নারীর আহ্বান থাকবে, নারীর সাম্য ও সামাজিক মর্যাদার বিষয় নারীই বুঝবে এবং তারা যেন সে ক্ষেত্রে এগিয়ে আসে। সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করাই আমাদের সবার লক্ষ্য। কাজেই নারীদের বিষয়ে বারবার প্রশ্ন উত্থাপন করে একটি সামাজিক চাপ সৃষ্টি করা অনুচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X