কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১২:১৫ এএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৭:১৫ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাজপথে ছিলেন এ্যাবের প্রকৌশলীরা

খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাজপথে এ্যাবের প্রকৌশলীরা। ছবি : কালবেলা
খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাজপথে এ্যাবের প্রকৌশলীরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাজপথে ছিলেন প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ মে) সকাল থেকে খালেদা জিয়া বাসায় পৌঁছানো পর্যন্ত তারা নির্দেশনা মেনে রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকায় অবস্থান নেন।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর মঙ্গলবার সকালে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে প্রত্যাবর্তন করেন খালেদা জিয়া। তাকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বাসভবন গুলশানের ফিরোজা পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী অপেক্ষায় ছিলেন। বিমানবন্দরে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাসহ অনেকেই।

বনানী কাঁচাবাজার এলাকায় এ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম, প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী মাহবুব আলমসহ শতাধিক প্রকৌশলী।

প্রকৌশলীরাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষায় ছিলেন এবং স্লোগান দেন।

এদিকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবরে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজার সামনে সকাল থেকেই জড়ো হন দলের শত শত নেতাকর্মী। দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের অনেকে বলেন, ‘দেশনেত্রী ফিরছেন- এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

ইংল্যান্ডের দারুণ শুরু

১৫

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৭

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৮

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৯

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

২০
X