কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০২:২৭ এএম
অনলাইন সংস্করণ

এই যুদ্ধ পরিস্থিতিতে কেউই বিজয়ী হবে না : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পুরোনো ছবি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পুরোনো ছবি

ভারত কর্তৃক পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বেসামরিক নাগরিকদের হতাহত করা এবং যুদ্ধ উন্মাদনা পরিস্থিতিতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, এই যুদ্ধ উন্মাদনা ভারত বা পাকিস্তান কোনো দেশ বা জনগণের কল্যাণ বয়ে আনবে না। উল্টো এই যুদ্ধের বলি হবে উভয় দেশের শিশু- নারীসহ সাধারণ মানুষ।

বুধবার (৭ মে) এক বিবৃতিতে সাইফুল হক এ কথা বলেন।

সাইফুল হক বলেন, এটা নিশ্চিত যে উভয় দেশের সাধারণ মানুষ এই ধরনের কোনো যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি দেখতে চায় না। কারণ শেষ অভিঘাত এসে পড়ে সাধারণ মানুষের উপর।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, ভারতের বিজেপি সরকার কাশ্মীরে পর্যটকদের হত্যার ঘটনাকে পুঁজি করে যে যুদ্ধ উন্মাদনা তৈরি করেছে তার মূলে রয়েছে ভারতে আগামী রাজ্য ও জাতীয় নির্বাচন সামনে রেখে নরেন্দ্র মোদি সরকারের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক মেরুকরণকে নতুন স্তরে উন্নীত করা। এর সঙ্গে যুক্ত রয়েছে করপোরেট ব্যবসায়ীদের মদদ। পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠীর জন্যেও একই কথা প্রযোজ্য।

তিনি বলেন, এটা পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এমন এক যুদ্ধ যে যুদ্ধে কেউই বিজয়ী হবে না; কিন্তু যুদ্ধ উন্মাদনা এখুনি বন্ধ করতে না পারলে তা আগামীতে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

তিনি উল্লেখ করেন, ভারত-পাকিস্তানের মধ্যকার এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ভারত উসকানিমূলক তার দেশের নাগরিকদেরকে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করতে শুরু করেছে। এদেরকে গুজরাট থেকে ধরে আনার কথা শোনা যাচ্ছে। বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের এই আগ্রাসী তৎপরতা বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বাংলাদেশ সরকারকে অবিলম্বে ভারতের এই উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ নেবার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ কোনোভাবেই ভারত-পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধ উন্মাদনার অংশ হবে না। দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে এমন সব পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সরকারকে দূরে থাকতে হবে। তিনি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ উন্মাদনা প্রশমনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।

সাইফুল হক বলেন, বাংলাদেশকে কেন্দ্র করে আধিপত্যবাদী পরাশক্তিসমূহের ভূ-রাজনৈতিক কৌশলগত পরস্পরবিরোধী স্বার্থের যে টানাপড়েন রয়েছে বাংলাদেশকে এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে। বিশেষ কোন দিকে বাংলাদেশের ঝুঁকে পড়ার অবকাশ নেই। বাংলাদেশ এই অঞ্চলে কারও বিশেষ কোন এজেন্ডা বাস্তবায়নের গুটি হবে না।

তিনি উপমহাদেশের এই যুদ্ধ উত্তেজনার মধ্যে নিজেদের মধ্যকার জাতীয় ঐক্য সংহত ও জোরদার রাখতে রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X