ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বড় মিছিল নিয়ে শাহবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ

শাহবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মিছিল। ছবি : কালবেলা
শাহবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মিছিল। ছবি : কালবেলা

বড় এক মিছিল নিয়ে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে যোগ দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের নেতৃত্বে এই মিছিল শাহবাগ আসে।

শনিবার (১০ মে) বিকেলে শাহবাগে যোগ দেন দলটির নেতাকর্মীরা।

মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ প্রবেশ করে। পরে শাহবাগে আন্দোলনরতদের সম্মুখে বক্তব্য দেন তারা। বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, এ দেশের জনগণ ৫ আগস্ট এ দেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এখনো আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করা জুলাইয়ের চেতনার সঙ্গে প্রতারণার শামিল।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস বলেন, যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই আওয়ামী লীগ গণহত্যাকারী দল, তারা টাকা পাচারকারী দল। এ দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১০

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১১

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৩

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৪

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৫

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৬

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৭

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৮

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৯

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X