কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায় : আমিনুল হক 

ক্ষতিগ্রস্তদের রিকশা ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্তদের রিকশা ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। মানবিক দল হিসেবে এদেশের অসহায় মানুষের জন্য কাজ করে চলেছে দলটি। বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়। জনকল্যাণই বিএনপির রাজনীতির মূল শক্তি ও লক্ষ্য।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং-এ ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ‘মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে’ পাঁচজন ক্ষতিগ্রস্ত অটোরিকশাচালকদের মাঝে পায়ে চালিত রিকশা ও নগদ অর্থ এবং একজন পঙ্গুকে নগদ অর্থ প্রদানকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ডিএনসিসির অভিযানে বেশ কিছু ব্যাটারি চালিত রিকশা গুঁড়িয়ে দেওয়ায় পাঁচজন ক্ষতিগ্রস্ত রিকশা চালককে একটি করে রিকশা উপহার ও নগদ অর্থ প্রদান এবং একজন অসহায় পঙ্গুকে নগদ অর্থ প্রদান করেন আমিনুল হক।

এসময় তিনি বলেন, অসহায় মানুষগুলো যারা দিন এনে দিন খায়, তাদের অল্টারনেট কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে এ ধরনের অমানবিক কার্যক্রম করা ভালো দেখায়নি। প্রথমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করলেই তারা নিজেরাই আস্তে আস্তে এর থেকে সরে আসতো। তাদের গুঁড়িয়ে দেওয়ার প্রয়োজন হতো না।

আমিনুল হক বলেন, যেহেতু অটোরিকশা রাস্তায় চলাচলের জন্য বিপদজনক। সেহেতু আমরা ক্ষতিগ্রস্তদের পায়ে চালিত রিকশা প্রদান ও পাশাপাশি তাদের নগদ অর্থ প্রদান করলাম।

এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা আশা করবো বিএনপির প্রত্যকটি নেতাকর্মী যাতে তার নিজ নিজ এলাকার এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক কার্যক্রমগুলো চালিয়ে যায়।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুন্দর সমাজ গড়ে তুলার জন্য ও একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন। তারেক রহমান বলেছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা রুনা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X