কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের স্বার্থে শফিউল আলম প্রধান ছিলেন আপসহীন : লায়ন ফারুক

শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় লায়ন ফারুক। ছবি : কালবেলা
শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় লায়ন ফারুক। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধান দেশ ও দেশের স্বার্থের প্রশ্নে সব সময় আপসহীন ছিলেন বলে মন্তব্য করেছেন লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান।

বুধবার (২১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাগপার উদ্যোগে শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সংগ্রামী জীবনের ওপর চিত্র প্রদর্শনী ও স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

লায়ন ফারুক রহমান বলেন, শফিউল আলম প্রধান বাংলার ইতিহাসের অন্যতম একজন ব্যক্তি, যিনি দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেননি। ক্ষমতাকে রাজনীতির বিষয় বলে মনে করেননি। সত্য উচ্চারণে কখনো পিছপা হননি। তিনি সব সময় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এই হচ্ছে তার চরিত্রের অন্যতম দিক।

তিনি বলেন, ১৯৭৪ সালের ৩০ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নিজ দল আওয়ামী লীগের ৬৪ জন দুর্নীতিবাজের তালিকা (শ্বেতপত্র) প্রকাশ করেন শফিউল আলম প্রধান। এটা তার দুর্দান্ত সাহস এবং বাংলাদেশের প্রতি তার যে অগাধ ভালোবাসা ও অঙ্গীকার; ওই ঘটনার মধ্য দিয়ে সেটা তিনি দেখিয়েছিলেন। তৎকালীন দুর্দান্ত প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এই কাজ করা মোটেই সহজ ছিল না।

১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, দেশ ও দেশের স্বার্থ, আন্দোলন-সংগ্রাম, রাজনীতি সবকিছু মিলিয়ে শফিউল আলম প্রধান শুধু একজন ব্যক্তি নন, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। এই স্মরণসভা আজকে রাষ্ট্রীয়ভাবে পালিত হওয়া উচিত ছিল।

লায়ন ফারুক বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও দেশে এখনো পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। দেশের এই পরিস্থিতিতে শফিউল আলম প্রধানের মতো নেতার বড়ই প্রয়োজন ছিল। তার মৃত্যু বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি।

শফিউল আলম প্রধানের আত্মার মাগফিরাত কামনা করে ফারুক রহমান বলেন, দোয়া করছি, আল্লাহ যেন তার ভাল কাজগুলো কবুল করে তাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X