কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এখন অস্থিতিশীল : আমিনুল হক

লিফলেট বিতরণকালে আমিনুল হক। ছবি : কালবেলা
লিফলেট বিতরণকালে আমিনুল হক। ছবি : কালবেলা

বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান অস্থিতিশীল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (২৩ মে) ঢাকা-১৬ আসনের (পল্লবী-রূপনগর) নিজ নির্বাচনী এলাকার দোয়ারীপাড়া ও মুসলিম বাজারে গণসংযোগ করে সর্বসাধারণের মাঝে ধানের শীষ প্রতীক সংবলিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

এ সময় আমিনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ নয় মাসে আমরা দেখেছি একটি গোষ্ঠী, একটি মহল এবং এই সরকারের উপদেষ্টাদের কারও কারও ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। তাদের নিজেদের ভিতরে ক্ষমতার লোভের কারণেই আজ দেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, লড়াই করেছি, এ ধরনের বিশৃঙ্খলা দেখার জন্য নয়। আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বৈরাচার মুক্ত করেছি এ পরিস্থিতি দেখার জন্য নয়। কারণ বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে আমিনুল হক বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। এ দেশের গণতন্ত্রকামী মানুষ সব ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।

জনগণ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমরা যখনই নির্বাচন নিয়ে কথা বলি, তখনই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের গায়ে জ্বালা ধরে যায়। তারা রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচারের বিচারের নামে অজুহাত করে নির্বাচনকে পিছানোর অপচেষ্টা করে যাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, আগামী ডিসেম্বরের ভিতরে সংসদ নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তবেই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে।

৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে সংস্কার করতে পারব উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি এ দেশের তরুণ প্রজন্মের চিন্তা ভাবনাকে সামনে রেখে এ দেশের জনগণের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। ৩১ দফার কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হবে। লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

বিকেলে হিল্লোল যুব সংঘের আয়োজনে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১০

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১২

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৩

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৫

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৬

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৭

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৮

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৯

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২০
X