কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে নিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় নেতারা। ছবি : কালবেলা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় নেতারা। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিদ্যমান সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে তাদের দলনিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে। যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হয়ে পড়েছে, সরকারের উচিত হবে অনতিবিলম্বে তাদেরকে অব্যাহতি দেওয়া।

শুক্রবার (২৩ মে) রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপি সভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, সরকার প্রধানসহ অন্তর্বর্তী সরকারের পদত্যাগ বিদ্যমান সংকটের সমাধান নয়; বরং সেসব কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে পড়েছে সরকার উচিত হবে সেসব ইস্যু থেকে বেরিয়ে আসা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণেই ক্রমান্বয়ে সংকট ঘনীভূত হয়ে উঠছে।

তিনি বলেন, নানা বিতর্কিত বিষয়ে ঝুঁকে পড়ে সরকার অন্যায্যভাবে রাজনৈতিক দলসমূহকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। রাজনৈতিক দলসমূহকে অপ্রয়োজনীয়ভাবে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানান।

সাইফুল হক বলেন, অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলসমূহের জনগণের কাছে অংগিকার রয়েছে। সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক দলসমূহের এই সহযোগিতাকে উপযুক্তভাবে কাজে লাগানো।

তিনি বলেন, রাখাইনে কথিত মানবিক করিডর নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থানও সরকারকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যও নতুন বিভ্রান্তির জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোন কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী ও অদূরদর্শী। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার আমাদের প্রধান সমুদ্র বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। তাছাড়া অন্তর্বর্তী সরকারের এতো বড় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এককভাবে সিদ্ধান্ত নেওয়ারও কোনো এক্তিয়ার নেই।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, শিকদার হারুন মাহমুদ, সাইফুর রেজা মামুন, নির্মল বড়ুয়া মিলন, মাহমুদুল হাসান পিপলু, শাহজাহান সিকদার, মাসুদূর রহমান মাসুদ, অরবিন্দু বেপারী বিন্দু, শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম জসিম রাঢি, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক জুঁই চাকমা,আবু লাহাব লাইসুদ্দিন, বাবর চৌধুরী, ফায়েজুর রহমান মনির, আইয়ুব আলী, মোহাম্মদ হানিফ প্রমুখ। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X