কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে যৌক্তিক রোডম্যাপ খুঁজুন : স্বপন 

জেএসডির যৌথসভায় বক্তব্যকালে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা
জেএসডির যৌথসভায় বক্তব্যকালে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, নির্বাচন ডিসেম্বর না জুনে- এই সময়সূচির বিরোধ কারো লক্ষ্য নয়। বর্তমান রাজনৈতিক অচলাবস্থার নিরসনে প্রয়োজন একটি গ্রহণযোগ্য ও সময়োপযোগী রোডম্যাপ, যা রাষ্ট্রের মৌলিক সংস্কার, বিচারের ভিত্তিকে গতিশীল করবে এবং নির্বাচন নিশ্চিত করবে।

শনিবার (৩১ মে) বিকেলে রাজধানীর ফেনী সমিতি মিলনায়তনে জেএসডির যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে দ্রুত জাতীয় সনদ প্রণয়ন না করলে গণঅভ্যুত্থানের স্বপ্ন হাতছাড়া হয়ে পড়বে।

এই মুহূর্তে কোনো পক্ষের একতরফা অবস্থান নয়, বরং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই প্রজাতন্ত্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে বলে মত দেন তিনি।

সভাপতির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ বলেন এই মুহূর্তে সরকার এবং গণঅভ্যুত্থানের অংশীদার সকল রাজনৈতিক দল এবং সকল শ্রেণিপেশা তথা সমাজ শক্তি সমুহের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য কামাল উদ্দিন পাটোয়ারী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিরাজ খান মিন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, কামরুল ইসলাম অপু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, আবুল কালাম, আনিসা রত্না, আবদুল মুত্তালিব মাস্টার, এম এ আউয়াল, সুমন খান, ফারহান হাবিব ছাত্রনেতা মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৩

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৪

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৫

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৬

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৭

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৮

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৯

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

২০
X