কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে টালবাহানা চলছে : জুয়েল

অসহায়দের মধ্যে খাবার বিতরণকালে যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
অসহায়দের মধ্যে খাবার বিতরণকালে যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, ড. ইউনূসকে সরকারে বসিয়ে আমরা ভেবেছিলাম এ দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচনের কথা বললেই নানা ধরনের বাহানা করে আজ না কাল। কেন নির্বাচন দিতে চায় না? কারণ এ দেশের জনগণ বিএনপিকে ভোট দেবে। জনগণ বিএনপিকে কেন ভোট দেবে? কারণ বিএনপি সব সময় এ দেশের জনগণের সাথে আছে।

শনিবার (৩১ মে) বিকালে রাজধানীর গুলশানের শাহজাদপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায়দের মধ্যে যুবদল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

যুবদল নেতা জুয়েল শহীদ জিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, শহীদ জিয়া প্রকৃত অর্থে গত ৫৪ বছরে বাংলাদেশের একমাত্র স্টেটসম্যান। স্বাধীনতা-উত্তর শ্বাপদসঙ্কুল রাজনৈতিক, সামরিক পথপরিক্রমা, দেশি-বিদেশি ষড়যন্ত্রে দিশাহীন জাতিকে দেখিয়েছিলেন আলোর পথ। মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে এগিয়ে নিয়েছেন কৃষি, শিল্প, মানবসম্পদ উন্নয়ন খাতে স্বনির্ভরতার দিকে। দেশে প্রতিষ্ঠিত করেছেন বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক তসলিমা আহসান মাসুম, মহানগর সদস্য সেলিম রেজা, মোহাম্মদ আরিফ হোসেন, রামপুরা থানা যুবদলের আহ্বায়ক কামাল আহমেদ দুলু, গুলশান থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আনিসুর রহমানসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরার পরও লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১০

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১১

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১২

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৩

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৫

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৬

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৯

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

২০
X