কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে : ব্যারিস্টার অসীম

অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা
অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম।

শনিবার (৩১ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কলাবাগান থানা বিএনপির উদ্যোগে গ্রিনরোডে দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

অসীম বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা জনগণের ভোটাধিকার হরণ করে দেশে ফ্যাসিজম কায়েম করেছিল। আজকে একটি পরিবেশ তৈরি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে তৈরি করতে চেয়েছিলেন সেভাবে তৈরি করার। আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলি।

এছাড়াও কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, মহানগর দক্ষিণ বিএনপির আরিফা সুলাতানা রুমা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে হাজারীবাগ ১৪ নং ওয়ার্ড ইউনিট বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১০

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১১

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১২

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৩

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৪

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৫

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৬

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৭

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৮

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৯

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

২০
X