কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

মানুষ ডিসেম্বরেই নির্বাচন চায় : আমিনুল হক

বক্তব্য রাখছেন  বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা

দেশের মানুষ আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (৩১ মে) দিনব্যাপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের পল্লবীর ৩ নং ওয়ার্ড, রূপনগর থানার ৭ নং ওয়ার্ড, দোয়ারীপাড়া, ৬ নং ওয়ার্ড, দক্ষিণখান থানা, উত্তরা পশ্চিম থানা ও ভাষাণটেক থানার বিভিন্ন স্পটে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার ও শাড়ি-লুঙ্গি বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, এই অন্তবর্তীকালীন সরকারকে আমরা বারবার আহবান করেছি - আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়- গত ১৭ বছর স্বৈরাচার সরকার সুষ্ঠু-অবাধ নির্বাচন নিয়ে যেমনটি করে টালবাহানা করেছিল, অন্তবর্তী সরকারকেও দেখছি তারাও নির্বাচন নিয়ে স্বৈরাচারের মতো টালবাহানা করছেন। বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দল এবং এ দেশের মানুষ চায়- আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপান সফরে গিয়ে একটি দল ছাড়া আর কোনো দল ডিসেম্বরে নির্বাচন চায় না বলে যে মন্তব্য করেছেন, তা সঠিক নয় বলে দাবি করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, বিএনপি শুধু একাই নির্বাচন চায় না, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজ এবং এ দেশের সাধারণ মানুষ সকলেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।

আমিনুল হক বলেন, যে নির্বাচনের মাধ্যমে এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই পারবে একমাত্র পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে। বাংলাদেশের আনাচে-কানাচে আওয়ামী প্রেতাত্মাদের আইনের আওতায় এনে বিচার করতে।

এ সময় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১০

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১১

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১২

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১৩

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৫

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৬

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৭

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

১৮

আলজাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

১৯

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

২০
X