বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট : আমিনুল হক 

দোয়া মাহফিলে আমিনুল হক। ছবি : কালবেলা
দোয়া মাহফিলে আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, স্বৈরাচার সরকারের মতো ঋণ নিয়ে ঋণ শোধ করার মতো বাজেট পেশ করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (০৪ জুন) বিকেলে রাজধানীর উত্তরাতে মুহাম্মাদ ফাউন্ডেশনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল এবং পল্লবী হাতিরঝিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর স্বৈরাচার সরকার ঋণ করে ঋণ পরিশোধ করেছে কিন্তু এতে বাংলাদেশের মানুষের কোনো মান উন্নয়ন হয় নাই। বাংলাদেশের মানুষ গত ১৭ বছর তারা যে আন্দোলন করেছে সংগ্রাম করেছে, বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করে বাজেট দিতে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।

এসময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির গতি অত্যন্ত মন্থর। বিদেশিরা এখানে বিনিয়োগ করতে ভরসা পাচ্ছে না। বিনিয়োগ ১০ বছরে সর্ব নিম্নে চলে গেছে। তার অন্যতম কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা। দেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।

আমিনুল হক বলেন, জনগণের ভোটের অধিকারই জবাবদিহিতা তৈরি করতে পারে। জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতা সরকারই একমাত্র পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে। বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে এবং পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের আইনের আওতায় এনে বিচার করতে।

তিনি বলেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং যে স্বপ্ন তিনি স্বল্প সময়ের ভিতরে করতে সক্ষম হয়েছিলেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যতটুকু প্রত্যাশা করি, সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত করতে চাই

তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে আমিনুল হক আরও বলেন, ৩১ দফার মধ্যে জনগণের কথা বলা আছে, দেশের কথা আছে। সকল দলের কথা আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আছে - দেশ গড়ার কথা আছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি।

দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান আগামী ডিসেম্বর এর ভিতরে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটের অধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

সন্ধ্যায় মিরপুর ৬ নম্বরে দারুল উলুম মাদ্রাসার এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিনুল হক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X