কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০১:৪৩ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের পক্ষে দুস্থদের ঈদ উপহার দিলেন সোহেল

তারেক রহমানের পক্ষে দুস্থদের ঈদ উপহার দিলেন সোহেল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) ঢাকায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পরিচালনা পরিষদের সদস্য রাশেদ উল হক সরকার।

আয়োজকরা জানান, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। ঈদকে সামনে রেখে যেন অসহায় মানুষের মুখে হাসি ফুটে, সে লক্ষ্যেই এবারের এই উদ্যোগ গ্রহণ করা হয়।

হাবিব উন নবী খান সোহেল বলেন, এই ঈদে আমরা চেষ্টা করেছি সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে। দেশনেতা তারেক রহমান সব সময় জনগণের দুঃখ-কষ্ট লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তার নির্দেশেই আমরা এই মানবিক কার্যক্রম হাতে নিয়েছি।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পোলাও চাল, সেমাই, চিনি ও নতুন পোশাক। সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘পিপলস ভয়েস’-এর সার্বিক ব্যবস্থাপনায় শতাধিক পরিবারের হাতে এসব উপহার পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানটিকে সফল করতে সহযোগিতা করেন পরাগ আশরাফ, হিরন, মিশন, হাসান, রায়হান, সাকিব, রতন, তাজবীর, রাসেল এবং জিহাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১০

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১১

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১২

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৩

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৫

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৬

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৭

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৮

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৯

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০
X