কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৬:৩৬ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি নিয়ে যা বললেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিন দিন চাঁদাবাজি ও ছিনতাই বাড়ছে। পুলিশ এখনো প্রো-অ্যাকটিভ নয়। ঢাকা মহানগর ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মোহাম্মদপুর, মিরপুর যেন ছিনতাইয়ের মহারাজ্য।

শুক্রবার (৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, জনগণ চায় আইনের শাসন, তিন বেলা খাবারের নিশ্চয়তা। মানুষ আশা করেছিল অন্তর্বর্তী সরকারের আমলে শান্তিতে থাকবে, ভোগান্তি কমবে। কিন্তু গত তিন দিনে মহাসড়কে যানবাহন আটকে আছে। কোনো কোনো সড়কে ২০ থেকে ২৫ কিলোমিটার যানজট। এর পাশাপাশি রয়েছে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি।

তিনি বলেন, সরকার আগে থেকে ব্যবস্থা নিলে সড়কে এমন দুর্ভোগ হতো না। সরকারের যদি আন্তরিকতা থাকে, তাহলে কেন দুর্ভোগ কমছে না।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত নয় বলেই অরাজকতা, অস্থিরতা এ সরকারের নিয়ন্ত্রণে নেই।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বৈরিতা তৈরি হয়েছে। প্রতিদিন বিদেশিদের বাংলাদেশি বলে পুশইন করছে ভারত। জোর করে ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশে। ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে। ভারত বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় না। পুশইন করা, বাণিজ্যে নিষেধাজ্ঞাই তা প্রমাণ করে। বাংলাদেশের সরকার নিশ্চুপ কেন, জনমনে সেই প্রশ্ন উঠেছে।

ঈদের আগে অনেক কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়নি উল্লেখ করে বঞ্চিত শ্রমিকদের ন্যায্যা পাওনা বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১০

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১১

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১২

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৩

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৪

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৫

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৬

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৮

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

২০
X