কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চীন সফরে যাবে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাবে। চলতি মাসের শেষ দিকে প্রতিনিধি দলটি চীন সফর করার কথা রয়েছে।

তবে প্রতিনিধি দলে কয়জন থাকবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি।

বিএনপির সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনে বিএনপির সঙ্গে সুসম্পর্ক গড়তে কাজ করছে গণপ্রজাতন্ত্রী চীন। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের চীন সফর করিয়েছে দেশটির সরকার।

গতকাল মঙ্গলবার (১০ জুন) তরুণ নেতাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল ১০ দিনের চীন সফরে গেছে। এই প্রতিনিধি দলে মূলত বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা এবং জুলাই অভ্যুত্থানের কয়েকজন সমন্বয়ক ও সাংবাদিকও রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X