কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

তারেক রহমান। ছবি : সংগৃহীত
তারেক রহমান। ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ শোক জানান।

পোস্টে তিনি লেখেন, ‘অনেক দেশের ২৪২ জন লোক নিয়ে লন্ডন বাউন্ডেড একটি বিমান ভারতে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত।’

তিনি বলেন, ‘যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আসুন, আমরা সবাই তাদের এই দুঃখের সময় পাশে দাঁড়াই এবং আন্তরিক দোয়া করি।’

এর আগে আজ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে, দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এ ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিবিসি বাংলা জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে যাত্রীদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বিমানটিতে ১৬৯ ভারতীয় নাগরিক, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডার নাগরিক ও সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, পুলিশ প্রধান প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলেছেন, মনে হচ্ছে বিমানে থাকা ‘সব আরোহীই প্রাণ হারিয়েছেন’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X