কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১১:৩০ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ
রোহিঙ্গা প্রত্যাবাসন

মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষ যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২০ জুন) বিশ্ব শরণার্থী দিবসে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন, বিশ্ব শরণার্থী দিবসে আমরা আজ বিশ্বের লাখ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের জন্য এটি শুধু বৈশ্বিক সংকট নয়, বরং আমাদের প্রতিদিনের বাস্তবতা।

তিনি লিখেছেন, কক্সবাজারে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় বাংলাদেশ তার মানবিক দায়িত্ব পালনে যে অঙ্গীকার দেখিয়েছে, তা বিশ্বব্যাপী প্রশংসিত। তবে এই সংকট এখনো বিশ্বের অন্যতম গুরুতর মানবিক বিপর্যয় এবং এর ভার ক্রমেই অসহনীয় হয়ে উঠছে।

তারেক রহমান আরও লিখেছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই—রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে। এ সংকট এখনো শেষ হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষ যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে তা নিশ্চিত করতে হবে।

তিনি লিখেছেন, আসুন, এই শান্তিপূর্ণ ও ন্যায্য ব্যবস্থার প্রতি আমাদের অঙ্গীকার সুদৃঢ় করি—যাতে কোনো শরণার্থী পিছিয়ে না পড়ে, যেন কেউ নিজ বাড়ি ফিরে যাওয়ার অধিকারের বাইরে না থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X