শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের তথ্য আহ্বান ছাত্রদলের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তৃণমূল থেকে কেন্দ্রীয় সংসদের সব পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে যারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং নির্যাতন, নিপীড়ন, গ্রেপ্তার ও মামলার শিকার হয়েছেন, তাদের জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণের ভিডিও, ছবি, পেপার কাটিং বা অন্য যে কোনো ধরনের প্রামাণ্য ডকুমেন্ট সংগ্রহ করার কার্যক্রম শুরু হয়েছে। এসব তথ্য কারও কাছে থাকলে পাঠাতে আহ্বান জানিয়েছে ছাত্রদল।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন বলে শুক্রবার (২০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ জুন ৮টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের এবং জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সব ইউনিটের নেতা, কর্মী ও সমর্থকদের নাম, পদবি ও ঘটনাস্থলের ছবি, ভিডিও, অন্য ডকুমেন্টস এবং জুলাই-আগস্টের আন্দোলন চলাকালীন যারা গ্রেপ্তার, মামলা, রিমান্ড ও সরকারি বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মামলার এজাহার, এফআইআর, ফরোয়ার্ডিংসহ সংশ্লিষ্ট নথিপত্রের ফটোকপি বা স্ক্যানকপি ছাত্রদলের ৩৮টি সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত টিমের কাছে ও নিজ জেলা বা মহানগর ইউনিটের দপ্তরে হোয়াটসঅ্যাপ বা ই-মেইল যোগে পাঠানোর অনুরোধ করা হচ্ছে।

পরবর্তী সময়ে সংশ্লিষ্ট টিম ও জেলা বা মহানগরের দপ্তর থেকে নিম্নোক্ত বিভাগ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের বরাবর তথ্য পাঠানোর অনুরোধ করা হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা হলেন- শফিকুল ইসলাম শফিক, সহসাধারণ সম্পাদক (01948-025212, [email protected]), ঢাকা বিভাগের সব জেলা।

জাহাঙ্গীর আলম জনি, সহসাংগঠনিক সম্পাদক (01721-711508, [email protected]), ঢাকা বিভাগের সব মহানগর।

শরীফ প্রধান শুভ, প্রচার সম্পাদক (01755-378215, [email protected]), ঢাকার পাঁচ বিশ্ববিদ্যালয় ও পাঁচ কলেজ।

মিনহাজ আহমেদ প্রিন্স, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক (01711-832186, [email protected]), বরিশাল বিভাগ, খুলনা বিভাগ ও রংপুর বিভাগ।

আরিফুল ইসলাম আরিফ, সহদপ্তর সম্পাদক (01723-778215, [email protected]), ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগ।

মো. নাজমুচ্ছাকিব, সহদপ্তর সম্পাদক (01738-376066, [email protected]), চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ ও ফরিদপুর বিভাগ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X