কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়াচর্চা না থাকায় যুবসমাজ বিপথে যাচ্ছে : ব্যারিস্টার অসীম

রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা
রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ক্রীড়াচর্চা না থাকার কারণে দেশের যুবসমাজ বিপথগামী হচ্ছে।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির ৮নং রোডে ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

ধানমন্ডি থানা ছাত্রদলের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

ক্রীড়া খাতে মরহুম আরাফাত রহমান কোকোর অবদান তুলে ধরে স্মৃতিচারণ করেন ব্যারিস্টার অসীম। তিনি বলেন, ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে গঠনমূলক কাজে সম্পৃক্ত থাকতে হবে। এ ব্যাপারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা বিএনপি নেতা আহাদ আলি খোকন, আমিনুল হক টিটু, আব্দুল কাদের বাবু, মাসুদ করিম, আবু নাসের লিটন, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছাত্রনেতা মিথুন, হাসান, দিপু, ইমন প্রমুখ।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X