কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:২২ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বৃষ্টির মধ্যেও মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি: কালবেলা
বৃষ্টির মধ্যেও মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি: কালবেলা

বৃষ্টির মধ্যেও মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল আর স্লোগানে মুখরিত রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ছাত্রলীগের সমাবেশ শুরু হওয়ার কথা। সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে জড় হচ্ছেন নেতাকর্মীরা। এর মধ্যে দুপুর ২টার দিকে শুরু হয় বৃষ্টি।

বৃষ্টিকে উপেক্ষা করেই ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশ স্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। মিছিল আর স্লোগানও দিচ্ছেন নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও বৃষ্টির মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে দেখা যায়।

এদিকে ছাত্রসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশসহ নিরাপত্তার দায়িত্বে কাজ করছে র‌্যাব। যানবাহন চলাচলে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

এর আগে দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দীর টিএসসি গেট এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন গেটে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘বিএনপি-জামায়াতের কালো হাত, ভেঙে দাও’ স্লোগান দিতে থাকেন।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানিয়েছেন, সমাবেশ থেকে শিক্ষার্থীরা দেশবিরোধী চক্রান্ত রুখতে শপথ নেবে। তারা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ছাত্রসমাজের মাধ্যমে দেশব্যাপী ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা’ স্লোগান ছড়িয়ে দেবেন।

সোহরাওয়ার্দী উদ্যানে পাঁচ লাখ শিক্ষার্থীর জমায়েত হলেও সারা দেশের পাঁচ কোটি শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই সমাবেশে যুক্ত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১০

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১১

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৪

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৫

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৬

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৭

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৮

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৯

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

২০
X