কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে কিছু দল জাতিকে বিভ্রান্ত করছে : ডিএল

রাজধানীর মহাখালীতে ডিএলের ঢাকা মহানগর কার্যালয়ে এক মতবিনিময় সভায় নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর মহাখালীতে ডিএলের ঢাকা মহানগর কার্যালয়ে এক মতবিনিময় সভায় নেতারা। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক দল জাতিকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক ডেমোক্রেটিক লীগের (ডিএল) শীর্ষ নেতারা।

দেশ ও জনগণের স্বার্থে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানিয়ে তারা বলেন, যারা দেশকে ভালোবাসেন, একটা জায়গায় আসেন। যে জায়গায় গেলে পরে দেশ ও দেশের মানুষের উন্নতি হবে। আগামীতে একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য সবাই মিলে কাজ করতে হবে।

রোববার (২৯ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিএলের ঢাকা মহানগর কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নেতারা। দলের নিবন্ধন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের করণীয় বিষয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডিএল এর সহ-সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় এতে দলের সহ-সভাপতি সৈয়দ মাজহারুল হক মিঠু, মীর সালাহ উদ্দিন তরুণ, মো. রেজাউল করিম, সুজন চক্রবর্তী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিতেন্দ্র বর্মন, এনপিপির যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, গণতান্ত্রিক ঐক্যের সভাপতি রফিকুল ইসলাম আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।

পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে দাবি করে তারা বলেন, দেশের মানুষ বিদ্যমান ব্যবস্থাতেই ভোট দিতে অভ্যস্ত। সুতরাং পিআর পদ্ধতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এই পদ্ধতি আমাদের জন্য উপযুক্ত নয়।

সভাপতির বক্তব্যে মাহবুব আলম বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য যা যা থাকা প্রয়োজন, তার সবই ৩১ দফার মধ্যে রয়েছে। দেশে সুশাসন কায়েমের জন্য এই ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। সুতরাং এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ৩১ দফাকে মানুষের কাছে ব্যাপকভাবে তুলে ধরতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X