লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০১:৪৫ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন : ড. ফরহাদ

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : সংগৃহীত
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান হবেন এ দেশের প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে ড. ফরহাদ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে এমন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে যেন যুগ যুগ মানুষ মনে রাখে।

তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর থেকে নির্বাচন নিয়ে ভিন্নমাত্রা যোগ হয়েছে। আমরা চাই, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ এখন দ্রুত নির্বাচন চায়। দেশের মানুষ বহু বছর নিজের ভোট নিজে দিতে পারেনি। দেশের মানুষ এখন ভোট দেওয়ার অপেক্ষায় দিন গুনছে।

তিনি জানান, তার নির্বাচনি এলাকা নড়াইল-২ আসনে ইতোমধ্যে ধানের শীষের পক্ষে হাটবাজার থেকে শুরু করে পাড়া-মহল্লায় উঠান বৈঠক এবং জনসংযোগ করে যাচ্ছেন। গোটা দেশবাসী ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১০

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১১

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৩

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৪

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৫

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৭

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

২০
X