কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪২ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ শনিবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৬টায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সিঙ্গাপুর থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে দেশে ফেরার কথা জানান ফখরুল নিজেই।

সুস্থ আছেন জানিয়ে ওইদিন মির্জা ফখরুল বলেছিলেন, গত কয়েক দিন চিকিৎসকের কাছে দৌড়ঝাঁপের মধ্যেই সময় কেটেছে। বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা ছিল, সেগুলো করিয়েছি। রিপোর্ট ও আল্লাহর রহমতে ভালো। তবে আমি যে ওষুধগুলো খেতাম সেখানে কিছু পরিবর্তন এসেছে। স্ত্রী রাহাত আরা বেগমও ভালো আছেন বলে জানান তিনি।

চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট সস্ত্রীক সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল। তারা দুজনই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়।

এবারও তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া স্ত্রী রাহাত আরা বেগমের এর আগে সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে একটি অস্ত্রোপচার হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X