কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তারা কেমন পিআর পদ্ধতি চায়, প্রশ্ন নজরুল ইসলামের

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা সংখ্যানুপাতিক ভোট (পিআর) ব্যবস্থা চাচ্ছে আপনারা কি তাদের কাছে শুনেছেন তারা কেমন পিআর পদ্ধতি চায়?

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র বিভিন্নভাবে অনুশীলন হয়। আমেরিকায় যেভাবে হয় ইংল্যান্ডে সেভাবে হয় না, ফ্রান্সে যেভাবে হয়, ভারতে তো সেভাবে হয় না, শ্রীলংকায় যেভাবে হয় বাংলাদেশে তো সেভাবে হয় না। একেক দেশে একেক রকম পদ্ধতি আছে গণতন্ত্র কার্যকর করার।

রোববার (৬ জুলাই) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন করেন।

নজরুল ইসলাম বলেন, পিআর হলো একটা কনসেপ্ট… এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে কার্যকর হয়। এখন যারা পিআরের কথা বলছেন তারা কীভাবে পিআর বাস্তবায়ন হবে এ ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এই সম্পর্কে একটা অসস্পষ্ট ধারণা থেকেই যাচ্ছে। এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে। আমরা মনে করি যে, এই রাষ্ট্র জনগণের সিদ্ধান্ত নেওয়ার মালিকও জনগণ।

ইভিএম পদ্ধতির উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমরা শুধু কীভাবে ভোটটা দেব এজন্য একটা ইভিএম পদ্ধতি চালু করা হয়েছিল। কত বছর হলো? এই ইভিএম পদ্ধতি সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য অনেক প্রচার-প্রচারণা হয়েছে। যারা এই পদ্ধতি কার্যকর করবে তাদের প্রশিক্ষণ হয়েছে, সেই প্রশিক্ষণে যারা গেছেন তারা যে ভাতা নিয়েছে, আপনারা দেখেছেন এই নিয়ে দুর্নীতির অভিযোগও হয়েছে। আবার তাদের মাধ্যমে সারা দেশে জনগণকেও প্রশিক্ষিত করার চেষ্টা হয়েছে। তারপরও আজ পর্যন্ত ইভিএম পদ্ধতি কার্যকর হয়নি।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচনী ব্যবস্থাকে বদলে দেওয়া। এ নিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় হয়েছে আপনাদের কারও? এই সম্পর্কে জনগণকে কেউ অবহিত করেছে এবং এ নিয়ে আপনাদের সঙ্গে কিংবা সুশীল সমাজ বলেন কিংবা প্রতিনিধিনিত্বশীল যেসব প্রতিষ্ঠান বলেন এমনকি রাজনৈতিক দলগুলোর নিজেদের যেসব সংগঠন আছে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ফরমালি এ নিয়ে আলোচনা জাতীয় ঐকমত্য কমিশনে শুরুই হয়নি। অথচ এ নিয়ে আমাদের কিছু কিছু সহকর্মী বলছেন- এটা হতেই হবে, না করলে ইলেকশনই করা যাবে না ইত্যাদি ইত্যাদি। এর মানেটা কী?

নজরুল বলেন, আমাদের মহাসচিব বলেছেন, আমরাই সংস্কার বেশি চাই। আমরাই বেশি সংস্কার করেছি। যুগান্তকারী যেসব সংস্কার বাংলাদেশে এটা আমরা করেছি। উনারা কেউ যখন সংস্কারের ‘স’ উচ্চারণ করেনি তখন আমরা পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব দিয়েছি। সেই বিএনপিকে অভিযুক্ত করা খুবই অন্যায়।

তিনি বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যটা ভালো না। আমরা রাজনীতি করি, সমালোচনার মুখোমুখি হতে রাজি আছি। কিন্ত ‍রাষ্ট্র এবং এই যে লাখো শহীদ মুক্তিযুদ্ধে এবং হাজারো শহীদ বিভিন্ন আন্দোলনে বিশেষ করে ২৪-এর অভ্যুত্থানে তাদের আকাঙ্ক্ষার সঙ্গে সংহতিপূর্ণ হতে হবে রাজনৈতিক দলের কার্যক্রম। যে কোনো একটা সিষ্টেম চালু করতে হলে জনগণের সম্মতি নিতে হবে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X