কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় নির্বাচনের দাবি হাসিনার ষড়যন্ত্রের অংশ : মুরাদ  

মতবিনিময় সভায় বক্তব্যকালে ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : সংগৃহীত
মতবিনিময় সভায় বক্তব্যকালে ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : সংগৃহীত

দেশে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেছেন, অনেক দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছে। এখন এই নির্বাচন হলে দেশে হানাহানি হবে। শেখ হাসিনা এটিই চাচ্ছেন, বুঝে-না বুঝে অনেকে সেই ষড়যন্ত্রে পা দিয়েছেন।

সোমবার (০৭ জুলাই) ঢাকার ধামরাইয়ের সানোডা ও সোমভাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বাস্তবায়ন ও আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এ সভা হয়।

জাতীয় নির্বাচনের আগে কয়েকটি রাজনৈতিক দলের স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে অযৌক্তিক বলে মনে করেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, দেশের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এমন সময় জাতীয় নির্বাচন না দিয়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হলে দেশে হানাহানি হবে। আর ষড়যন্ত্রকারীরা দেশে এই অস্থিরতাই চায়।

মুরাদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর অব্যাহত নিপীড়ন, হামলা-মামলা, গুম ও নির্যাতনের ঘটনা ছিল ইতিহাসের বর্বরতম দৃষ্টান্ত। সেই অত্যাচারের বীভৎসতা জনগণ ভুলে যায়নি।

সানোডা ইউনিয়নের সভা হয় কালামপুর বাজারে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হাজী ফজলুল হক। সোমভাগ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন আফছার উদ্দিন মাস্টার। সভায় আরও বক্তব্য দেন এম এ জলিল, আনছার আলী, আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, লোকমান হোসেন দেওয়ান, এবাদুল হক জাহিদ, শাহজাহান হোসেন শিপু, ইসমাইল হোসেন সুমনসহ প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১১

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১২

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৩

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৪

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৫

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৬

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৭

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৯

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

২০
X