কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১১:২০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় পার্টি 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় পার্টির বর্তমান সাংগঠনিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমীন হাওলাদারের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমীন হাওলাদারসহ পার্টির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদক ও ক্যামেরাপারসনদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে প্রেস ক্লাব ইউনিট ও কূটনৈতিক রিপোর্টারদেরও সংবাদ সম্মেলন কাভার করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সাংগঠনিক জটিলতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে দলের নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। জাপার আসন্ন সম্মেলনকে ঘিরে দলীয় অভ্যন্তরে চলমান দ্বন্দ্ব ও উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

সোমবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তাটি পাঠান জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X