কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে। তবে অত্যন্ত ধীরগতিতে। আমরা সংস্কার কমিশনকে বলেছিলাম, আগস্টের ৫ তারিখের আগে এটি প্রণয়ন করতে হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সালাউদ্দিন বলেন, জুলাই ঘোষণাপত্রের খসড়া আমরা গত ১২ ফেব্রুয়ারি জমা দিয়েছি। কিন্তু ঐকমত্য কমিশন এটি এখনো চূড়ান্ত করতে পারেনি। এ ছাড়াও, গত ৮ আগস্ট থেকে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালনকারী অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনে হয়নি। গত পনেরো বছরের শোষণ-নির্যাতনের কারণে এ আন্দোলন ত্বরান্বিত হয়েছে। ২০২৪-এর ডামি নির্বাচন হওয়ার পরে আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম, স্বৈরাচারের পতনঘণ্টা বেজে গিয়েছে। তখন কেবল একটি ধাক্কার প্রয়োজন ছিল। জুলাই গণঅভ্যুত্থান ছিল সেই ধাক্কা।

তিনি আরও বলেন, এ দেশে আওয়ামী লীগের জায়গা হবে না। আওয়ামী লীগ নামে রাজনীতি করা যাবে না। তবে আওয়ামী লীগের যারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নয়, তাদের একটা রিকন্সিলিয়েশন প্রসেসের মাধ্যমে শোধরানোর সুযোগ দিতে হবে। কিন্তু যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের বিচারের প্রশ্নে এক বিন্দুও সুযোগ দেওয়া যাবে না। এ বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সালাউদ্দিন আহমেদ বলেন, এ রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, বিভিন্ন স্লোগানের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় ও সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, সাধারণ সম্পাদক মাহাদী হাসান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক মেঘমল্লার বসু প্রমুখ।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১০

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১১

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১২

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৩

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৪

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৭

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৮

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৯

টিভিতে আজ যত খেলা

২০
X