রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে : আমিনুল হক

বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, রাজনীতিতে শিষ্টাচার একমাত্র বিএনপিই অনুসরণ করে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ হামলা চালিয়ে উল্লেখ করে আমিনুল হক বলেন, রাজনীতিতে শিষ্টাচার কেবল বিএনপির মধ্যেই রয়েছে। বিএনপি সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে কথা বলে। কিন্তু নতুন কিছু দল ও কিছু ইসলামী দলের আচরণে রাজনৈতিক শালীনতার চরম অভাব দেখা যাচ্ছে। এ কারণে তারা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। এর উদ্দেশ্য একটাই-আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানো বা পিছিয়ে দেওয়া। ক্ষমতায় গেলে হাসিনার মতো স্বৈরাচার হওয়ার প্রতিযোগিতা শুরু হওয়া-এই মানসিকতা থেকেই রাজনৈতিক সহনশীলতা হারিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি অন্যায় বা অবিচারকে প্রশ্রয় দেয় না এবং দেবেও না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য ও অপপ্রচারের কড়া প্রতিবাদ জানিয়ে আমিনুল হক বলেন, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে গত ১৭ বছর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন পরিচালিত হয়েছে। তার সম্পর্কে সমালোচনার আগে তার নেতৃত্বগুণ ও রাজনৈতিক দূরদর্শিতা সম্পর্কে জানতে হবে।

সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির এই আহ্বায়ক জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আগামী ১৮ জুলাই বিকেল ৩টায় মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিরপুর ১১, ১০ নম্বর গোল চত্বর, কাজীপাড়া হয়ে শেওড়াপাড়ায় গিয়ে শেষ হবে বিএনপির মৌন মিছিল। এছাড়া ১ আগস্ট উত্তরার পলওয়েল মার্কেটের সামনে জনসভা এবং ৬ আগস্ট বিজয় র‍্যালির কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় সভায় মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কমিটির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, বর্তমান যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ, মো. আফাজ উদ্দিনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X