কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

‘জুলাই বিপ্লবের এক বছরেও আওয়ামী ফ্যাসিবাদীদের দমন করা যায়নি’

বক্তব্য রাখেন জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা

জুলাই বিপ্লবের এক বছর পার হলেও খুনি আওয়ামী ফ্যাসিবাদীদের যে দমন করা যায়নি, আজকের গোপালগঞ্জের ঘটনা তাই প্রমাণ করে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর পল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মীর মুগ্ধসহ সব শহীদের স্মরণসভা এ কথা বলেন তিনি।

স্মরণসভায় জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, জুলাই বিপ্লবের এক বছর পার হলেও খুনি আওয়ামী ফ্যাসিবাদীদের যে দমন করা যায়নি, আজকের গোপালগঞ্জের ঘটনা তাই প্রমাণ করে। আওয়ামী দোসর খুনি সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। অবিলম্বে আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের বিচার সম্পন্ন করতে হবে এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের স্লোগান ও বক্তব্য জুলাই বিপ্লবের স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করছে। স্লোগানরতদের ভিডিও দেখে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে জাগপার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশে নতুন করে রাজনৈতিক মতপার্থক্য তৈরি হচ্ছে। এ মতপার্থক্য দূর করে দেশকে স্থিতিশীল করার একমাত্র উপায় দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার তাদের ঘোষিত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাতিকে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবেন।

জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজের পরিচালনায় স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন-জাগপার সহসভাপতি এম এ ওয়াহাব, ডা. আওলাদ হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান রোকন উদ্দিন হাজারী, পরিবেশবিদ জহিরুল ইসলাম, নগর সভাপতি হোসেন মোবারক, নগর সাধারণ সম্পাদক এম এ শাহিন, যুব জাগপার সভাপতি এম এ নাসিম পাপ্পু, কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম, রইচ উদ্দিন, এম এ হাশেম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X