কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ
উত্তরায় বিমান বিধ্বস্ত

নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের সুচিকিৎসার দাবি এবি পার্টির

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে নিহতদের পরিবারে যথাযথ আর্থিক সহায়তা ও আহতদের সুচিকিৎসা সর্বোচ্চ ব্যবস্থার দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২২ জুলাই) দলের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল নিহত ও চিকিৎসাধীন আহতদের পরিবারকে সান্ত্বনা দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। নেতৃবৃন্দ সেখানে দায়িত্বরত চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংস্থা ও অপেক্ষমাণ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সরকারের পক্ষ থেকে তদারকি ও চিকিৎসা কার্যক্রমের ব‍্যাপারেও তারা অবগত হন।

এবি পার্টির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে একটি দল দিন-রাত চিকিৎসা সহায়তা কার্যক্রমে অংশ নেন। সার্বিক পর্যবেক্ষণ শেষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে উপস্থিত সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এ সময় দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, স্বেচ্ছাসেবক ও জনকল্যাণ বিষয়ক সহসম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর মশিউর রহমান মিলু, পল্টন থানা আহ্বায়ক আবুল কাদের মুন্সি, মিজানুর রহমান মিঠুসহ টিম সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এ মজিবুর রহমান মঞ্জু বলেন, আহতদের সেবাশুশ্রূষার জন‍্য চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দলগুলো এবং ছাত্রছাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে যেভাবে সহমর্মিতার হাত বাড়িয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। প্রচুর পরিমাণে আমরা ব্লাড পেয়েছি। সড়কের শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবীরা খুবই তৎপর। চিকিৎসাসেবার ব‍্যাপারেও সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এখানে যে চিকিৎসা হচ্ছে আইসিইউতে চিকিৎসাধীনরা ছাড়া বাকিদের আশা করি উন্নতি ঘটবে। কিন্তু যারা আইসিইউতে আছেন তাদের মধ‍্য থেকে আরও দুঃসংবাদ আমাদের শুনতে হতে পারে।

যারা স্বজনহারা হয়েছেন তাদের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করে বলেন, দেশের মানুষ ও রাষ্ট্রকে সহযোগী বন্ধু হিসেবে তাদের পাশে থাকতে হবে। সরকারের কাছে নিহতদের পরিবারে যথাযথ আর্থিক সহায়তা ও আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার তিনি দাবি জানান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X