কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এনজিওর মতো সরকার চালালে সমস্যা হবে : মঈন খান

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত

সরকার আর এনজিও আলাদা বিষয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘এনজিওর মতো কিংবা করপোরেট প্রতিষ্ঠান দিয়ে সরকার চালালে সমস্যা তৈরি হবে। গণতন্ত্রে বিশ্বাস করলে সবকিছুতে জনগণের মতামত থাকতে হবে।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বনানীতে গবেষণা-প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘এনজিও জনগণের একটি অংশ নিয়ে কাজ করে। সব জনগণ নিয়ে তাদের কাজ না। আর করপোরেট প্রতিষ্ঠানের কাজ মুনাফা অর্জন করা। গণতন্ত্রে বিশ্বাস করলে সব জনগণের মতামত থাকতে হবে।’

বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ে তিনি বলেন, ‘আমি প্রথমবারের মতো টাকার বিপরীতে ডলারের মান অবমূল্যায়িত হতে দেখলাম; কিন্তু বাংলাদেশ ব্যাংক কেন ডলারের অবমূল্যায়ন ঠেকাচ্ছে? টাকা শক্তিশালী হলে ঋণ পরিশোধের সক্ষমতাও বাড়বে।’

এ সময় দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা করা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নীতিনির্ধারক।

সংস্কার প্রসঙ্গে মঈন খান বলেন, ‘গত জুলাইয়ের ২ বছর আগে থেকেই আমরা সংস্কার নিয়ে কাজ করছি। এটা একটি চলমান প্রক্রিয়া।’

পিআরআইয়ের চেয়ারম্যান জাইদী সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, পিআরআইয়ের অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X