বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা জুয়েলের জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ

যুবদল নেতা জুয়েলের জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ। ছবি : কালবেলা
যুবদল নেতা জুয়েলের জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দীন জুয়েল জনগণের কষ্ট লাঘবে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে চলমান তীব্র পানির সংকট নিরসনে শুক্রবার (২৫ জুলাই) নিজ অর্থায়ন ও উদ্যোগে বিভিন্ন পয়েন্টে পাঁচটি অস্থায়ী পানির ট্যাংক বসিয়ে এলাকাবাসীর পানির সংকট নিরাময়ে ভূমিকা রাখেন তিনি।

এদিকে যুবদল নেতা শরিফ উদ্দীন জুয়েলের এমন মানবিক উদ্যোগে পানির সংকটের সাময়িক সমাধান হওয়ায় কালাচাঁদপুরবাসী দারুণ খুশি। এমন উদ্যোগ প্রসঙ্গে জুয়েল কালবেলাকে জানান, গত কয়েক দিন গুলশান থানার কালাচাঁদপুরে তীব্র পানি সংকটে মানুষ অসহায় অবস্থায় ছিল। এমন অবস্থায় সাময়িকভাবে পানির সংকট নিরসনে নিজ উদ্যোগে কালাচাঁদপুরের বিভিন্ন পয়েন্টে পাঁচটি অস্থায়ী পানির ট্যাংক বসিয়ে দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। মানুষের জন্যই বিএনপির রাজনীতি। মানুষের সুখে-দুঃখে এই দলটি সব সময় তাদের পাশে থাকে। তাই কালাচাঁদপুরবাসীর তীব্র পানির সংকট নিরসনে তিনি এমন উদ্যোগ নিয়েছেন।

পানির পাম্পের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X