কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

পূর্ব দোলাইরপাড় খাল পরিষ্কার করল স্বেচ্ছাসেবক দল

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কার্যক্রম। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কার্যক্রম। ছবি : কালবেলা

চব্বিশ গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পূর্ব দোলাইরপাড় থেকে দক্ষিণ কুতুবখালী খাল পরিষ্কার করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

রোববার (২৭ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

দীর্ঘদিন ধরে খালটি ময়লার কারণে আটকে ছিল। এ কারণে এলাকায় দুর্গন্ধ ও মশার উপদ্রব মারাত্মক আকার ধারণ করে। স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই সংগঠনের নেতাকর্মীরা ময়লা পরিষ্কারের বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসেন। কারও হাতে বাঁশ, কারও হাতে বেলচা এবং কেউ জালের সাহায্যে ময়লা পরিষ্কারের উদ্যোগ নেন।

বৃষ্টির মধ্যে সকাল ৮টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি রাত ৮টায় শেষ করা হয়। খাল থেকে উদ্ধার ময়লা ট্রাকে করে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া খালের পানিতে চুন দেওয়া থেকে শুরু করে মশক নিধনের ওষুধ ছিটিয়ে দেন নেতাকর্মীরা। পরে নতুন জীবন পাওয়া খালের দুই ধারে দুইশ ফুলের টব স্থাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।

এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। সেখানে উপস্থিত থেকে ময়লা পরিষ্কারে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক পাপ্পা সিকদারসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X