কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০১:৩২ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

ড্যাবের ৮ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা বিএনপির

ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত
ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর ৮ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলটি।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ কোনো পর্যায়ের পদে আট চিকিৎসকের কোনো সংশ্লিষ্টতা থাকবে না বলে জানিয়েছে বিএনপি।

এই আট চিকিৎসক হলেন—ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামান।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ড্যাব হচ্ছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন।

বিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের জন্য এই ৮ চিকিৎসকের ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ কোনো পর্যায়ের পদে তাদের সংশ্লিষ্টতা থাকবে না। ওই চিকিৎসকদের কোনো সংগঠন অন্তর্ভুক্ত করলে সেইসব সংগঠনের দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, ড্যাবের আসন্ন কাউন্সিল ঘিরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই আট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি।

নির্বাচনী তপশিল অনুযায়ী—ড্যাবের সভাপতি, মহাসচিব, সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আগামী ৯ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১০

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১১

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১২

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৩

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৪

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৫

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৬

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১৭

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৮

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৯

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

২০
X