কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সত্য বললে আর মামলা-নির্যাতন হবে না : আমিনুল হক

মতবিনিময় সভায় বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, পতিত আওয়ামী স্বৈরাচারের আমলে সাংবাদিকরা সত্য বলতে পারেননি। মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তারা। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই- সত্য কথা বললে বিএনপির সময়ে আর এসব সহ্য করতে হবে না।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর সাংবাদিক আবাসিক প্লটে এক উঠোন বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আমি প্রতিদিন পল্লবী-রূপনগর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মানুষের কথা শুনছি। তারা ড্রেনেজ, সুয়ারেজ, জলাবদ্ধতা, রাস্তা, মাদক, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত নানা সমস্যার কথা জানাচ্ছেন। এই সমস্যাগুলো সমাধানে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসেবে কথা দিচ্ছি—আমি রাজনৈতিক বুলি আওড়াব না। আমি যা পারব তাই বলব, যা পারব না, তা বলব না। ইতোমধ্যে পল্লবী-রূপনগরের অনেক সমস্যার সমাধানে কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি একটি মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণকামী বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। আমি ধানের শীষের প্রতিনিধি হয়ে ঢাকা-১৬ আসনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক প্লট ফেডারেশন সমিতির সভাপতি আব্দুল আউয়াল ঠাকুর, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং তারা নিজেদের অভিজ্ঞতা ও এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১০

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১১

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১২

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৩

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৫

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৬

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৭

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৮

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৯

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

২০
X