কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০২:০৫ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী মিডিয়া ডনদের গ্রেপ্তার করতে হবে : রাশেদ প্রধান

রাজধানীর বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
রাজধানীর বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

আওয়ামী মিডিয়া ডনদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ৩০তম দিন উপলক্ষে বুধবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাব, পল্টন, বিজয়নগর এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ দাবি জানান।

রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনার স্বৈরতন্ত্র ও ফ্যাসিজমকে জায়েজ করার জন্য, বিএনপি-জামায়াতকে জঙ্গি বানানোর জন্য একদল মানুষ মিডিয়া জগৎকে নিয়ন্ত্রণ করেছে। মেরুদণ্ডবিহীন সেলিব্রেটিদের আওয়ামী লীগের প্রচারের কাজে ব্যবহার করেছে। সরকারি কাজের নামে মুজিববর্ষসহ আওয়ামী প্রচারণা করে জনগণের ভ্যাট-ট্যাক্সের হাজার কোটি টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। হিন্দুস্তানের সংস্কৃতিকে প্রচার করেছে। অবৈধ এমপি হওয়ার কারণে আসাদুজ্জামান নূর গ্রেপ্তার হলেও গাউসুল আলম শাওন, সাব্বির রহমান তানিম, ফরহাদুল ইসলাম, ফাহাদ করিমসহ বাকিরা ধরাছোঁয়ার বাইরে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী ফ্যাসিজমের মিডিয়া ডনদের গ্রেপ্তার করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিজমের মিডিয়া ডনরা অতীতে আওয়ামী স্ট্র্যাটেজি বা কৌশল প্রণয়ন করেছে। হাসিনাপুত্র জয় এবং রেহানাপুত্র ববির আওয়ামী গবেষণা প্রতিষ্ঠান সিআরআইর নির্দেশনায় আওয়ামী ডিজাইন করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী গুজব ছড়ানোর কৌশল এবং সোশ্যাল মিডিয়ার ডিজাইন করছে কারা? আওয়ামী ফ্যাসিজমের মিডিয়া ডনদের সুরক্ষা দিচ্ছে কারা? কেন আমাদের আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার আশঙ্কায় ১১ দিনের রেড অ্যালার্ট‌ জারি করতে হচ্ছে? দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী কৌশল প্রণয়নের মিডিয়া ডনদের আইনের আওতায় এনে দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফিরোজ, রওশন আলম আকন্দ, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

কালবেলা/এমএইচ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X