কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মতিঝিলে আপ বাংলাদেশের নেতাকে অপহরণের অভিযোগ

হাসপাতালে বখতিয়ার মুজাহিদ সিয়াম। ছবি : সংগৃহীত
হাসপাতালে বখতিয়ার মুজাহিদ সিয়াম। ছবি : সংগৃহীত

রাজধানীতে আপ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা বখতিয়ার মুজাহিদ সিয়ামকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মতিঝিল এলাকায় ৫-৬ জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে জোরপূর্বক অপহরণ করে একটি পুরোনো ভবনে নিয়ে গিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন চালিয়েছে।

রোববার (০৩ আগস্ট) প্লাটফর্মটির শাহরিন সুলতানা ইরা স্বাক্ষরিত এক বিবৃতিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

হামলার শিকার আপ বাংলাদেশের নেতা সিয়াম জানান, অপহরণকারীরা আমার ঘাড়ে সিগারেটের সেঁক দেয়, উপর্যুপরি ঘুষি, চড়-থাপ্পড়, লাথি মেরে আমার ঠোঁট ফাটিয়ে দেয় এবং খুনের হুমকি দেয়। তিনি জানান, তীব্র সংকটময় মুহূর্তে বুদ্ধি খাটিয়ে মোবাইল ও জীবন রক্ষা করে কোনোমতে বেরিয়ে আসেন। বর্তমানে তিনি সহযোদ্ধাদের সহায়তায় চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের সন্ত্রাসী তৎপরতা কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং গণতান্ত্রিক রাজনীতি ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দেশজুড়ে অপরাধ প্রবণতা ও সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অনুপস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিকে তুলে ধরে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা রাষ্ট্রীয় দায়িত্বহীনতারই প্রমাণ।

বিজ্ঞপ্তিতে অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে আপ বাংলাদেশ।

উল্লেখ্য, ‘আপ বাংলাদেশ’ একটি ইনসাফভিত্তিক আদর্শিক রাজনৈতিক সংগঠন। এটি ২০২৫ সালের মে মাসে ন্যায়ের শাসন ও জনতার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন সব সময় শান্তিপূর্ণ এবং সাংবিধানিক উপায়ে মানুষের পক্ষে অবস্থান নিয়ে কাজ করে আসছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X