ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১২:০৪ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির সব হলে ছাত্রদলের কমিটি ঘোষণা

ঢাবি ও ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত
ঢাবি ও ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়েছে শাখা ছাত্রদল। শুক্রবার (৮ আগস্ট) ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাবি ছাত্রদল জানায়, ৫১ সদস্যবিশিষ্ট মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিজভী আলম এবং সদস্য সচিব জোবায়ের হোসেন।

৪৩ সদস্যবিশিষ্ট কবি জসীমউদদীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহেদ এবং সদস্য সচিব মেহেদী হাসান।

৪৭ সদস্যবিশিষ্ট মাস্টারদা সূর্য সেন হল শাখার আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিয়ন মোল্যা এবং সদস্য সচিব মো. আবিদুর রহমান মিশু।

৫৪ সদস্যবিশিষ্ট বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মো. সাদমান সিদ্দিক এবং সদস্য সচিব সাকিব বিশ্বাস।

৫৪ সদস্যবিশিষ্ট শেখ মুজিবুর রহমান হল শাখার আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনভী মোশাররফ এবং সদস্য সচিব মো. সিহাব হোসেন (শাহেদ)।

৬১ সদস্যবিশিষ্ট হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক আবু জার গিফারী ইফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহমেদ জিয়াম এবং সদস্য সচিব মনসুর আহমেদ রাফি।

৫৬ সদস্যবিশিষ্ট শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল হক আনান এবং সদস্য সচিব শাহরিয়ার লিয়ন।

১৮ সদস্যবিশিষ্ট সলিমুল্লাহ মুসলিম হল শাখার আহ্বায়ক তাওহিদুল ইসলাম (তাইমুন), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন এবং সদস্য সচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম।

৩৯ সদস্যবিশিষ্ট স্যার এ এফ রহমান হল শাখার আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান মুন্না এবং সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতি।

৩৪ সদস্যবিশিষ্ট জগন্নাথ হল শাখার আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষীকেশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ পাল এবং সদস্য সচিব প্রসেনজিৎ বিশ্বাস।

৪৮ সদস্যবিশিষ্ট ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখার আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ এবং সদস্য সচিব মো. জুনায়েদ আবরার।

৩৬ সদস্যবিশিষ্ট ফজলুল হক মুসলিম হল শাখার আহ্বায়ক মো. আবিদ হাসনাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বি এম ফাহিম শাহরিয়ার দীপ্ত এবং সদস্য সচিব মো. মেহেদী হাসান রুমী।

২৫ সদস্যবিশিষ্ট অমর একুশে হল শাখার আহ্বায়ক মো. আসাদুল হক আসাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহনোমান জিওন এবং সদস্য সচিব আব্দুল হামিদ।

৮ সদস্যবিশিষ্ট রোকেয়া হল শাখার আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রাবন্তী হাসান বন্যা এবং সদস্য সচিব আনিকা বিনতে আশরাফ।

৫ সদস্যবিশিষ্ট শামসুন নাহার হল শাখার আহ্বায়ক তায়েবা হাসান বিথী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা এবং সদস্য সচিব রাবেয়া খানম জেরিন।

৪ সদস্যবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার আহ্বায়ক মালিহা বিনতে খান (অবন্তী) এবং সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস ইতি।

৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার আহ্বায়ক নওশিন নাহার অথি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শারমিন খান এবং সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুতল।

৭ সদস্যবিশিষ্ট কবি সুফিয়া কামাল হল শাখার আহ্বায়ক তাওহিদা সুলতানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো এবং সদস্য সচিব তাসনিয়া জান্নাত চৌধুরী।

এ নিয়ে মোট ৫৯৩ শিক্ষার্থী এই হল কমিটিগুলোতে পদ পেয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X