বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০২:৪০ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এখনো অনেক সচিব নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : ফারুক

জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

শেখ হাসিনার দোসর অনেক সচিব-আমলা এখনো নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা গণঅভ্যুত্থানের সরকার। আপনারা কোনো ব্যক্তির সরকার না, এ দেশের জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনাদের আমলে কারা আবার নতুন করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম প্রকাশ করতে হবে। কী কারণে তারা নির্বাচন বানচাল করতে নানা অজুহাত সৃষ্টি করছে, সেটিও জাতিকে জানাতে হবে।

জাতীয় নির্বাচনের সময়সীমা উল্লেখ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, দেরিতে হলেও আপনারা ঘোষণা করেছেন রোজার আগে এই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা নতুন ষড়যন্ত্র করছে। আমাদের নব্য ফ্যাসিবাদ বলার চেষ্টা করছে। সাবধান হয়ে যান। বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি স্বাধীনতার ঘোষকের দল, বিএনপি একটি আদর্শিক দল। সুতরাং এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ অন্যরা বক্তব্য দেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X